1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার (৯ এপ্রিল) এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকে পাঠানো আদেশে আরও উল্লেখ করা হয়েছে, আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনাগত ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে ব্যাংকটি ব্যাপক মূলধন ও প্রভিশন ঘাটতিতে পড়েছে। একইসঙ্গে রয়েছে বিপুল পরিমাণ শ্রেণীকৃত বিনিয়োগ, বড় অঙ্কের পুঞ্জীভূত লোকসান, ব্যবস্থাপনায় চরম অস্থিরতা, প্রবল তারল্য সংকট এবং সামগ্রিকভাবে গুরুতর আর্থিক সংকট। এসবের পেছনে পর্ষদের নীতিনির্ধারণী ব্যর্থতা এবং পর্ষদ সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ড ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায়, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ জারি করা হলো।

আদেশে আরও বলা হয়েছে, এ আদেশ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য নিযুক্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হলো।

বাংলাদেশ ব্যাংকের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আইসিবি ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT