২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণা করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করা হবে। এতে ভোটার তালিকা, সীমানা পুনঃনির্ধারণ, দল নিবন্ধন, প্রশিক্ষণ, সরঞ্জাম ক্রয়সহ নির্বাচনের সব ধাপের সময়সূচি থাকবে।
১৮ আগস্ট চূড়ান্ত বৈঠকের পর রোডম্যাপ পুস্তিকা আকারে প্রকাশ করা হতে পারে।
বিটি/ আরকে
Tags: ইসি, জাতীয় সংসদ নির্বাচন, রোডম্যাপ