1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে বাড়লো ভোজ্যতেলের দাম, আজ থেকে কার্যকর

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছয় টাকা এবং খোলা সয়াবিনের দাম সাত টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পামঅয়েলের দাম। এ ধরনের তেলের দাম বেড়েছে লিটারে ১৬ টাকা।

গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বৈঠক হয়। ওই বৈঠকেও তেলের নতুন দাম নির্ধারণ হয়। তবে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানো ভোক্তার ওপর বাড়তি চাপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তেলের নতুন দরের তথ্য জানিয়েছে ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫, আর খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা করা হয়েছে। এতদিন পর্যন্ত এই দুই ধরনের তেলের সরকার অনুমোদিত দর ছিল যথাক্রমে ১৮৯ ও ১৬৯ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের নতুন দাম ধরা হয়েছে ৯৫৫ টাকা, এতদিন সরকার নির্ধারিত দাম ছিল ৯২২ টাকা। এবার সবচেয়ে বেশি দর বেড়েছে পামঅয়েলের। এ ধরনের তেলের লিটারে ১৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা, এতদিন সরকারি দর ছিল ১৫০ টাকা। যদিও এক সপ্তাহ ধরে বেশি দরেই বিক্রি হয়ে আসছে ভোজ্যতেল। আজ সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

গত সপ্তাহে কোনো ঘোষণা ছাড়াই একপ্রকার নীরবে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেন। তখন তারা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দর ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬৫ টাকা নির্ধারণ করে বাজারে ছেড়েছিল। এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১৭৯ ও পামঅয়েল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাজারে নতুন এ দরে তেল সরবরাহ শুরু করা হয়।

প্রতিবছর রমজান মাসের আগে কৌশলে ব্যবসায়ীরা দাম বাড়ান বলে অভিযোগ কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। সংগঠনটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তারা এমনিতেই মূল্যস্ফীতির জাঁতাকলে। নতুন করে দর বৃদ্ধিতে কম আয়ের মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT