1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকব, বললেন আসিফ নজরুল ও বুলবুল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

তবে বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নিতে চায় উল্লেখ করে আসিফ নজরুল জানান, বাংলাদেশ সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলার ব্যাপারে আগ্রহী।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা এসব কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদা—এসব প্রশ্নে আমরা কোনো আপস করব না। তবে আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। বিশ্বকাপের আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কায় আমরা খেলতে চাই।”

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব।”

আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে ও নিরপেক্ষভাবে বিবেচনা করে আমাদের অর্জিত এই বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) লিখিতভাবে নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বের কথা জানিয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এর বাইরেও সাংবাদিক, স্পন্সর এবং হাজারো সমর্থক থাকেন। বিদেশ সফরের জন্য যেহেতু সরকারি আদেশ প্রয়োজন হয়, তাই আমরা সরকারের দিকনির্দেশনার অপেক্ষায় আছি। নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হলে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করব।’

তিনি আরও বলেন, ‘যখন মোস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের ক্ষেত্রেই নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং তাকে বাদ দিতে হয়, তখন পুরো বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। এটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন।’

অন্য দেশগুলো অংশ নিলেও বাংলাদেশের আপত্তি টিকবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ কোনো অবাস্তব দাবি করছে না। ‘আমরা বাস্তব ও যৌক্তিক বিষয় নিয়েই কথা বলছি। অতীতে বহু বিশ্বকাপে খেলেছি, কিন্তু কখনো এমন নিরাপত্তা প্রশ্ন তুলতে হয়নি,’ বলেন বুলবুল।

এ পরিস্থিতির দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বকাপ প্রস্তুতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যেই জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং চলমান বিপিএলের অন্যতম লক্ষ্য হলো দলকে টি-টোয়েন্টি ফরম্যাটে আরও প্রস্তুত করা। ‘মাঠের প্রস্তুতি চলছেই,’ যোগ করেন তিনি।

এদিকে, শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয় এমন একটি সংবাদ নিয়েও মুখ খুলেছেন বুলবুল। তার ভাষ্য, ‘এই প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আমাদের নির্দিষ্ট সমস্যাগুলো জানতে চেয়েছে এবং আমরা সেগুলো লিখিতভাবে জানাচ্ছি।’

নির্বাচন ও রাজনৈতিক পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, বিসিবি একটি ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করে এবং আইসিসি বা ফিফার মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখেই সিদ্ধান্ত নেয়। বুলবুলের ভাষায়, ‘সরকার পরিবর্তন হলেও আমাদের যৌক্তিক অবস্থান বদলাবে না।’

বিশ্বকাপে অংশ না নিলে সম্ভাব্য পরিণতি নিয়েও বিসিবি সচেতন বলে জানান বিসিবি প্রেসিডেন্ট। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে যায়নি ভারত, আবার পাকিস্তানও একাধিক বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি। ‘নিরাপত্তা ইস্যুতে যদি বিশ্বকাপ নিয়েও আপস করতে হয়, তবে বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় থাকবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সঠিক সমাধানের আশা করছি।’

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় এবং নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি ইতোমধ্যেই ভারতের মাটি থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT