1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

প্রত্যাশার তুলনায় আয়কর রিটার্ন জমা কম হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করেছে। এ বিষয়ে আজ (২৯ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি তৃতীয় দফা সময়সীমা বৃদ্ধি।

যেহেতু ২৮ ফেব্রুয়ারি শনিবার, তাই আইন অনুযায়ী করদাতারা কোনো জরিমানা ছাড়াই পরবর্তী কার্যদিবস ১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

আয়কর আইন অনুযায়ী, ২০২৪–২৫ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের মূল সময়সীমা ছিল নভেম্বর। এনবিআর প্রথমে এক মাস এবং পরে আরও এক মাস সময় বাড়ালেও প্রত্যাশিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় আবারও সময় বাড়ানো হলো।

বর্তমান বিধান অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে করের ওপর প্রতি মাসে চার শতাংশ হারে সুদ এবং আগের বছরের করের ৫০ শতাংশ বা সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা হতে পারে। এ ছাড়া বিনিয়োগে কর রেয়াত বা অব্যাহতির সুবিধা হারানোসহ বিভিন্ন সেবা পেতে জটিলতার মুখে পড়তে পারেন করদাতারা।

তবে এনবিআর সময়সীমা বাড়ালে, বাড়ানো সময়ের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন, তাদের ক্ষেত্রে কোনো সুদ, জরিমানা বা আইনসম্মত কর রেয়াত পাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর প্রায় ৪৫ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে জমা পড়া রিটার্নের সংখ্যা ৩৭ লাখের কিছু বেশি।

এদিকে, ২৫ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, ইতোমধ্যে ৪৭ লাখ ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT