1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

ইরানকে হরমুজ প্রণালি বন্ধ না করতে চীনের সাহায্য চাইলো যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরান যেন হরমুজ প্রণালি বন্ধ না করে, এজন্য তেহরানকে উৎসাহিত করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (২২ জুন) তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্স

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর তেহরান গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্র পথ হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দেশটির পার্লামেন্ট অনুমোদনও দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা রুবিও বলেন,
‘আমি চীনা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এ বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করে। কারণ চীন হরমুজ প্রণালির ওপর তেলের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল।

রুবিও আরও বলেন, ‘যদি ইরান এমন সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এটা হবে তাদের আরেকটি ভয়াবহ ভুল। এটা তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল। আমরা এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন বিকল্প হাতে রেখেছি, তবে অন্য দেশগুলোরও এ বিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ হরমুজ প্রণালি বন্ধ হলে অন্যান্য দেশের অর্থনীতিকে আমাদের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে।

তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করার যে কোনো পদক্ষেপ একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে, যার উপযুক্ত জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্র এবং অন্যদের পক্ষ থেকে।

তবে ওয়াশিংটনে থাকা চীনের ‍দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৪টি বাংকার-বাস্টার বোমা, দুই ডজনের বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টিরও বেশি সামরিক বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করেছে।

বিটি/ আরকে

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT