1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

এলপিজির ভ্যাট ১০ শতাংশের কম করতে এনবিআরকে চিঠি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট ও উচ্চমূল্য নিয়ন্ত্রণে আমদানি পর্যায়ে ভ্যাট কমানো এবং স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট-আগাম কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, দাবি আদায়ে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, দেশের ৯৮ শতাংশ এলপিজি বেসরকারিভাবে আমদানি করা হয়। শীত মৌসুমে বিশ্ববাজারে দাম বৃদ্ধি এবং দেশে প্রাকৃতিক গ্যাসের সংকটের কারণে এলপিজির ওপর চাপ বেড়েছে। জনদুর্ভোগ কমাতে নিম্নোক্ত প্রস্তাব করা হয়েছে:

বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে তা ১০ শতাংশের নিচে নামিয়ে আনা (যদিও ব্যবসায়ীরা শূন্য শতাংশের দাবি জানিয়েছিলেন)।
স্থানীয় উৎপাদনে ৭.৫ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম কর (Advance Tax) সম্পূর্ণ অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
জ্বালানি বিভাগ যখন কর কমানোর উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই মাঠ পর্যায়ে ‘এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি’ আজ থেকে সারাদেশে সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT