1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

এলপিজি-অটোগ্যাসের দাম বাড়লো

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং সন্ধ্যা ৬টা থেকে তা কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ১২ কেজি এলপিজির দাম পূর্বে ১ হাজার ২১৫ টাকা ছিল, যা ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে। এর আগে ২ নভেম্বর দাম কমানো হয়েছিল, তখন ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকায় আনা হয়েছিল।

একই দিনে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৭৪ পয়সা বৃদ্ধি পেয়ে ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২ নভেম্বর ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমানো হয়েছিল, যার ফলে দাম দাঁড়িয়েছিল ৫৫ টাকা ৫৮ পয়সা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT