1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে চলছে ১৪৪ ধারা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে কারফিউ শিথিলের পর আজ রোববার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। এক সঙ্গে একাধিক লোক ঘোরাফেরা করাতেও বিধিনিষেধ থাকছে। এখনও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশ-আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় হামলা ও সংঘর্ষর ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন।

এরই প্রেক্ষিতে ঘটনার দিন সন্ধ্যা থেকে গোপালগেঞ্জে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। যা পরবর্তীতে কয়েক দফা বাড়ানো হয়। সবশেষ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বহাল থাকে। তবে রোববার জেলায় কারফিউ শিথিল করে জেলা জুড়ে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় তিন হাজারের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে চারটি মামলা দায়ের হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT