1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

খালেদা জিয়ার জানাজা ও দাফন হবে কোথায়?

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে পারে। জানাজা শেষে তাকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) স্বামী ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে করা হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বুধবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এরপর সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হতে পারে।

মৃত্যু ও শোক আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এবং দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, কারাবাস এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT