1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

খোলা হলো লাইফ সাপোর্ট, মারা গেছেন অভিনেত্রী তানিন সুবহা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে।

গত কয়েক দিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগেই তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

এ জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা হঠাৎ করেই গত ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমণ্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT