1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশনের সহায়তায় একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশন ও মোজালু ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি কার্যকর ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করতে সক্ষম হবে।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে ‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্ট ইন বাংলাদেশ’- শীর্ষক আলোচনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও আন্তর্জার্তিক পেমেন্ট সিস্টেমস সেবা দানকারী প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ‘নতুন ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম-এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় পেমেন্ট করা সম্ভব হবে। টাকা বা পণ্য ও সেবা বিনিময় করা যাবে মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, নন-ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যেকোনো অ্যাকাউন্টে।’

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে এর আগে এ ধরনের সিস্টেম চালুর চেষ্টা করা হলেও সফল হয়নি। তবে নতুনভাবে গেটস ফাউন্ডেশনের সহায়তায় মোজালু ফাউন্ডেশনের মাধ্যমে পুনরায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে এ সিস্টেম টেস্ট করা হয়েছে এবং সেখানকার অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। সেসব অভিজ্ঞতা আমাদের জন্য অনুপ্রেরণা ও শিক্ষণীয়।’

গভর্নর বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু আছে। কিন্তু এগুলো এখনও ইউনিফাইড নয়।’

তিনি বলেন, ‘আমরা চাই একটি ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে অর্থ লেনদেন ইনস্ট্যান্টলি করা যাবে। এটি আমাদের ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বিশাল ভূমিকা রাখবে।’

তিনি জানান, শুধু ক্যাশ ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এছাড়া ক্যাশ ব্যবহার করে নানা অনৈতিক ও বেআইনি কার্যক্রম হয়।

তিনি বলেন, ‘ক্যাশলেস সিস্টেম চালু হলে দুর্নীতি, ছিনতাই ও অনৈতিক লেনদেন অনেকাংশে কমে আসবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, রাজস্ব বৃদ্ধি পাবে এবং জননিরাপত্তাও জোরদার হবে।’

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT