কোনো চুক্তি বা বড় সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। তবে আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে দুই পক্ষই। খবর রয়টার্স।
শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত বৈঠক শেষে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি বা ঐকমত্যে পৌঁছানো না গেলেও ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।
পুতিন বলেন, আলোচনায় যেসব বিষয়ে একমত হয়েছেন, সেগুলো থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুলতে পারে। তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ে ঐকমত্যের বিস্তারিত জানাননি তিনি।
এটি ছিল ট্রাম্প-পুতিনের সপ্তম মুখোমুখি বৈঠক। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মুখপাত্র ইউরি উশাকভ।
বিটি/ আরকে