1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরানের চরম হুঁশিয়ারি: যেকোনো হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে গণ্য করার ঘোষণা ইতিবাচক রিটার্নে সাপ্তাহিক পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৩ শতাংশ মানবিক সহায়তা প্রবেশে বাধা,চরম খাদ্য সংকটে গাজা টার্মিনালের রক্ষণাবেক্ষণ: আজ দুপুর থেকে ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের প্রথম নির্বাচনী জনসভায় যা যা বললেন তারেক রহমান সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’

জিমেইল হ্যাক প্রসঙ্গে ব্যবহারকারীদের সতর্কবার্তা দিলো গুগল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বব্যাপী জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন করে জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। ইন্ডিয়া টুডে থেকে জানা যায় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান সাইবার হামলার ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি টু–স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে।

গুগলের মতে, সাম্প্রতিক সময়ে পরিচিত হ্যাকার গ্রুপ শাইনি হান্টার্স সক্রিয়ভাবে জিমেইল ব্যবহারকারীদের লক্ষ্য করে ফিশিং আক্রমণ চালাচ্ছে। প্রতারণামূলক ইমেইলের মাধ্যমে ভুয়া লগইন পেজে নিয়ে গিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড ও নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। গুগলের আশঙ্কা, এই গ্রুপ শিগগিরই আরও উন্নত কৌশলে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে।

কেন টু–স্টেপ ভেরিফিকেশন জরুরি: গুগল জানিয়েছে, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেয়ে দুই স্তরের নিরাপত্তা অনেক বেশি কার্যকর। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও হ্যাকারদের অ্যাকাউন্টে প্রবেশ করতে অতিরিক্ত কোড প্রয়োজন হবে, যা সাধারণত ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসে পাঠানো হয়। এ কারণে অ্যাকাউন্ট নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পায়।

জিমেইল হ্যাক হলে যেসব ঝুঁকি তৈরি হয়: একটি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে শুধু ইমেইল নয়, ব্যাংকিং, অনলাইন শপিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সেবার তথ্য ঝুঁকির মুখে পড়ে। তাই গুগল সকল ব্যবহারকারীকে এখনই পাসওয়ার্ড পরিবর্তন ও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, গত জুনে গুগল এক ব্লগে জানিয়েছিল, শাইনি হান্টার্স গ্রুপ ডেটা ফাঁস করে চাঁদাবাজির নতুন পদ্ধতি গ্রহণ করতে পারে। এরপর ৮ আগস্ট প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের ইমেইল পাঠিয়ে অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছিল।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT