1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

জুলাইয়ে রপ্তানি আয় ৪৭৭ কোটি ডলার, ৮৩ শতাংশই পোশাকের

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ ঘিরে যখন অনিশ্চয়তা ছিল রপ্তানি খাতে, তখনও আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সবমিলিয়ে রপ্তানি আয় এসেছে ৪৭৭ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। এক্ষেত্রে বরাবরের মতোই চালকের আসনে তৈরি পোশাক খাত।

সোমবার (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এসব তথ্য প্রকাশ করেছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়, যা মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ। যেখানে প্রবৃদ্ধি ২৪ দশমিক ৬৭ শতাংশ।

এছাড়া প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে চামড়া খাতে রপ্তানি আয় আসে ১২ কোটি ৭০ লাখ ডলার। তবে চামড়াবিহীন জুতার রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৪৫ শতাংশ। যেখানে রপ্তানি আয়ের পরিমাণ ৫ কোটি ডলার।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। তখন প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ৮ শতাংশ। ইপিবির তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT