1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সংসদ: আলী রীয়াজ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী জাতীয় সংসদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা সেই প্রক্রিয়াকে সমন্বয় করে বাস্তবায়নের দিকে এগিয়ে নেবেন।

গণভোটের ফলাফল তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ যে দায়িত্ব দিয়েছিল, তা স্বীকৃত হয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।’

আলী রিয়াজ বলেন, এবারের সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে এক শতাংশ বেশি ভোট পড়েছে। গণভোটে মোট ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৮ শতাংশ। সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে বেশি ভোট পড়াকে তিনি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন।

নোট অভ ডিসেন্টসহ (ভিন্নমত) অন্যান্য বিষয়গুলোও নির্বাচিত সংসদ সদস্যরা বিবেচনায় নেবেন বলে আশা প্রকাশ করেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জুলাই সনদ বিষয়ে সব রাজনৈতিক দলেরই নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে।’

বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটি সংস্কারের পক্ষে রয়েছে এবং ঐকমত্য কমিশন মনে করে তারা এ ধারা অব্যাহত রাখবে। লিখিত আইনগত ব্যাখ্যার চেয়ে রাজনৈতিক গণতন্ত্রের চর্চাকে অগ্রাধিকার দেবে বলে আমরা প্রত্যাশা করি।’

জুলাই সনদের অগ্রাধিকার বিষয়ে আলী রীয়াজ বলেন, উচ্চকক্ষ গঠনের বিষয়টি ছয় মাসের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। গণভোটের মাধ্যমে জনগণের রায় স্পষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT