1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের ভিড় বেড়েছে। তবে হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় এবার কঠোর অবস্থানে গেছে প্রশাসন। হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর ইউএনও মোহাম্মদ আবুল হাসেম। উপজেলা প্রশাসনের ফেসবুক পেজেও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওর রামসার চুক্তিভুক্ত একটি ‘প্রতিবেশগত সংকটাপন্ন’ অঞ্চল। কিন্তু পর্যটনের নামে চলা শব্দদূষণ, বর্জ্য ফেলা ও হাউজবোটের অবাধ চলাচলে হাওরের পরিবেশ হুমকির মুখে।

লেখক আবুল হোসেন বলেন, “রামসার অন্তর্ভুক্ত এই হাওরের অবস্থা এখন ভয়াবহ।” পরিবেশ সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, “উচ্চস্বরে গান-বাজনা শুধু শব্দদূষণ নয়, এটি জলচর পাখির প্রজননেও বিঘ্ন ঘটায়।” প্রশাসনের পদক্ষেপকে সময়োপযোগী বলছেন পরিবেশকর্মীরা।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT