1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

টানা নয় দিন পর শেয়ারবাজারে দরপতন, কমেছে লেনদেন

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

টানা নয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)– দুই বাজারেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, কমেছে লেনদেনের পরিমাণও।

ডিএসইতে দিন শেষে ১১৭টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও, ২৩২টির কমেছে এবং ৫০টির কোনো পরিবর্তন হয়নি। প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট কমে ২,০৫৮ এবং শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১,১৬৪ পয়েন্টে নেমে এসেছে।

লেনদেনেও দেখা গেছে পতন। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৬৫ কোটি ৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৮৭ কোটি টাকা কম।

এদিকে, চট্টগ্রামের সিএসইতেও একই প্রবণতা দেখা গেছে। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৯ পয়েন্ট। দিন শেষে ২৪৭ কোম্পানির মধ্যে ৮৩টির দাম বেড়েছে, ১৪০টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এখানে লেনদেন হয়েছে মাত্র ১০ কোটি ৯৭ লাখ টাকা, আগের দিনের তুলনায় যা অনেক কম।

বিশ্লেষকরা বলছেন, টানা উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং ব্যাংক ও আর্থিক খাতে শেয়ার বিক্রি বেড়ে যাওয়াই এই দরপতনের প্রধান কারণ।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT