1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

ট্রাম্পের শুল্ক বৃদ্ধি: ভারতের মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে বিগত কয়েক বছরের মধ্যে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক সবচেয়ে নিচু পর্যায়ে নেমে এসেছে। এই বিরূপ পরিস্থিতির প্রথম প্রমাণ হিসেবে ভারত তার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওয়াশিংটনে পাঠানোর এবং অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা বাতিল করেছে।

রয়টার্স আরও জানায়, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এই সফর হওয়ার কথা ছিল, কিন্তু তা আর হচ্ছে না।

গত বুধবার (৬ আগস্ট) রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে এবং বাকি ২৫ শতাংশ আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

ভারত এই নতুন শুল্ককে ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে কড়া সমালোচনা করেছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

এদিকে, ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভারত নিয়ে নতুন কোনো বাণিজ্য আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, যতক্ষণ না চলমান সমস্যা সমাধান হয় ততক্ষণ কোনো আলোচনা হবে না।’

তবে তিনি ‘চলমান সমস্যা’ বলতে ইউক্রেনে যুদ্ধের পরিস্থিতি, রাশিয়ার তেল আমদানির বিষয় বা আগের ২৫ শতাংশ শুল্কের সমস্যাগুলো বোঝাতে চেয়েছেন কিনা তা স্পষ্ট করেননি।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT