1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

ট্রাম্পের শুল্ক স্থগিতে আদালতে মার্কিন ১২ অঙ্গরাজ্য

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করতে ফেডারেল আদালতের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। ট্রাম্পের ‘লিবারেশন ডে’ খ্যাত পারস্পরিক শুল্ক স্থগিত করার আবেদন জানিয়েছে তারা।

তাদের দাবি, জরুরি ভিত্তিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন ট্রাম্প। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির চেয়ে অধিক রপ্তানি করে তাদের ওপর সীমাহীন শুল্ক আরোপ করা হয়েছে বলেও যুক্তি দিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, নিউ ইয়র্ক, ইলিয়ন, ওরেগনসহ আরও নয়টি রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলদের করা মামলার যুক্তি শুনবেন ম্যানহাটন-ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিন বিচারকের একটি প্যানেল। মামলাকারীদের দাবি রিপাবলিকান প্রেসিডেন্ট ‘নিজের ইচ্ছামতো’ বাণিজ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এমন পদক্ষেপ নিয়েছেন। রাজ্যগুলোর দাবি, অতিরিক্ত শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণের জন্য ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্টের ভুল ব্যাখ্যা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক এবং অসামান্য’ হুমকি মোকাবিলার জন্যই এ আইনটি তৈরি করা হয়েছে। ট্রাম্প বলেছেন, রপ্তানির চেয়ে বেশি আমদানির দীর্ঘ ইতিহাস যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় জরুরি অবস্থা যা মার্কিন শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু রাজ্যগুলো যুক্তি দিয়েছে মার্কিন বাণিজ্য ঘাটতি কোনো ‘জরুরি অবস্থা’ নয়। এর আগে পাঁচটি ক্ষুদ্র ব্যাবসায়িক ইস্যুতে যুক্তি-তর্ক শুনেছেন বিশেষ ওই আদালত। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এ বিষয়ে রায় প্রদান করা হবে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT