1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

ডিসেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের বেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে মোট ২০০ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ০০৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮১ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০০ কোটি ৭০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৭৬ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ১৭ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা ১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT