1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫

কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন। চার দিনের এ সফরে এ ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন পল থোপিল। রোববার থেকে তাদের সফর কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ সফরকালে থোপিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীজন এবং বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন।

এ সফরে তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কার ও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। তিনি ইন্দো-প্যাসিফিক কৌশলসহ এই অঞ্চলে কানাডার সক্রিয় সম্পৃক্ততা তুলে ধরবেন এবং বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় চিহ্নিত করবেন।

এছাড়াও তিনি দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং জনগণের পারস্পরিক সম্পর্কের প্রতিফলনের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বেসরকারি একোনমিক জোন পরিদর্শন করবেন।

বাংলাদেশ এবং কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমবর্ধমান, যেখানে বাংলাদেশ একটি বৃহৎ ও দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে কানাডার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির প্রধান রপ্তানিকারক এবং বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রের অন্যতম বড় ক্রেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় দেশই তথ্যপ্রযুক্তি, মহাকাশ, কৃষি ও পরিচ্ছন্ন জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ অব্যাহত রেখেছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT