1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

ঢাকায় পৌঁছেই প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় পৌঁছেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন এবং তাকে ধন্যবাদ জানান।

তাদের কথোপকথনের একটি ভিডিও তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভিডিওতে মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানকে কুশল বিনিময় ও ধন্যবাদ জানাতে শোনা যায়। এ সময় নিজের ও পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যবস্থার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আজ দুপুরে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তাকে বরণ করে নেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT