1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

তাজা ফল আমদানির শুল্ক ও কর কমিয়েছে সরকার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

তাজা ফলের দাম সাধারণ জনগণের হাতের নাগালে রাখতে সরকার আমদানির শুল্ক ও কর কমিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ শতাংশ শুল্ক-কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানায়, সরকার বৃহত্তর জনস্বার্থে রমজান মাসে তাজা ফলের দাম সহনশীল পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে আমদানি পর্যায়ে ৩০ শতাংশ শুল্ক ২৫ শতাংশে নামানো হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ গত ১৬ মার্চ থেকে কার্যকর হয়েছে।

এছাড়া ১০ মার্চ সরকার একটি আলাদা প্রজ্ঞাপন জারি করে ফল আমদানির জন্য ১০ শতাংশ অগ্রিম আয়কর কমিয়ে ৫ শতাংশ করেছে। এর ফলে মোট ১৫ শতাংশ শুল্ক-কর কমানো হয়েছে, যা তাজা ফলের দাম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT