1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে।

শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে তার এ সফর করার কথা ছিল।’

১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি এ সফরে তারেক রহমানের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাওয়ার কথা ছিল।

মির্জা ফখরুল বলেন, ‘আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

‘কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে,’ বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করা হয়েছে। তারা শহীদ হয়েছেন।’

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বীরকে গুলি করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই এর তীব্র নিন্দা জানিয়েছি এবং ক্ষোভ প্রকাশ করেছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।’

‘আমরা বারবার সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি যে, এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সব ধরনের উদ্যোগ নিতে আমরা আবারও সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি,’ যোগ করেন তিনি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT