1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

তিন হাজার কোটি টাকার ‘সুকুক’ বন্ড ছাড়বে বাংলাদেশ ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

গুরুত্বপূর্ণ পল্লী সেতু নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে অর্থায়নের পদক্ষেপ হিসেবে তিন হাজার কোটি টাকার ইসলামিক বন্ড বা ‘সুকুক’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শরীয়াহ উপদেষ্টা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সাত বছর মেয়াদি এই সুকুক ইস্তিসনা ও ইজারার ইসলামী ব্যাংকিং নীতিমালার আওতায় ইস্যু করা হবে। সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে এর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ইমপ্যাক্ট সুকুক’।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে দেশের আট বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণে অর্থায়ন করা হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্পটিতে ১৭ হাজার ৬৯৭ মিটার সেতু, ৩৮ হাজার ৮০০ মিটার সংযোগ সড়ক এবং ৪ হাজার ২৩০ মিটার নদীশাসন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এই সুকুক ইস্যু প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সহায়তা করবে।

উন্নত গ্রামীণ সড়ক নেটওয়ার্ক প্রকল্প এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন সহজতর করবে, ব্যয় কমাবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT