1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

দেশজুড়ে এনবিআর কর্মকর্তাদের পূর্ণ কর্মবিরতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫

চার দফা দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা শনিবার সকাল থেকে দেশব্যাপী পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মবিরতি শুল্ক ও মূসক (ভ্যাট) বিভাগের সকল অফিসে বাস্তবায়ন হয়েছে।

তবে কাস্টমস হাউস ও এলসি স্টেশনগুলো এই কর্মসূচির আওতায় নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন তারা।

চার দফা দাবি–– এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগে বিভাজনের জন্য জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশগুলো এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে যথাযথ ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

চলমান উত্তেজনা মোকাবেলায় কর্মসূচি চলাকালে এনবিআর সদর দপ্তরের বাইরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলন শুরু করার কথা জানান।

এনবিআর কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চলতি মাসের ১৪ মে থেকে কলম বিরতি কর্মসূচি শুরু করে। প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব আসায় ১৯ মে তা স্থগিত করা হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT