1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণের কথা রয়েছে। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিদ্ধান্তে অনুষ্ঠানটি সংসদ ভবনের খোলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে দলটি ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে এলো।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT