1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

দেশে ফিরেছেন খালেদা জিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দীর্ঘ প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) সকালে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকাল ১০টা ৩৮ মিনিটে তাকে বহনকারী বিশেষ রাজকীয় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

এ সফরে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। দীর্ঘ সময় পর এবারই প্রথম দেশে ফিরলেন জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশত্যাগের পর এতদিন তিনি বিদেশে ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT