1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে নিবার্চন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

রাষ্ট্রদূতের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার পর ইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মাইকেল মিলার একথা জানান।

মাইকেল মিলার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ ইইউ’র জন্য অগ্রাধিকার। গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। গণতন্ত্রের সাথে সবসময়ই আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মাইকেল মিলার আরও বলেন, আগামী নির্বাচনে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। আশা করি আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হবে।

আগামী মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলেও মাইকেল মিলার জানান।

মিলার বলেন, ইইউ বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচনবিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বাড়াতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এ ছাড়া নির্বাচনে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা নিয়েও কাজ করবে ইইউ।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT