1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

পরিবেশবান্ধব গাড়ি আমদানিতে উঠে গেল এলসি মার্জিন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

পরিবেশবান্ধব হওয়ায় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটকার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারিত হবে, যা আগে শতভাগ নগদ মার্জিন রেখে এলসি খুলতে হতো।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, জ্বালানি ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘনবসতিপূর্ণ এই দেশে এ ধরনের পরিবহন কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

সার্কুলারে বলা হয়েছে, সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারিত হবে। তবে সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ব্যতীত অন্য গাড়ি (সেডানকার, এসইউভি এবং এমপিভি) আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে, যা আগে ছিল শতভাগ।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT