1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

পহেলা বৈশাখে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ছুটিতে সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। এ দিন বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম ও কাস্টমস অফিসের কাজও।

তবে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা নিয়মমাফিক যাতায়াত করতে পারবেন।

এই তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, সরকারি ছুটির কারণে ওই দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে, এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে আবার আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে আগেই বিষয়টি জানানো হয়েছে, এবং সরকারি ছুটির কারণে একদিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন ঘটবে না।”

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT