1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

পাকিস্তান কি আসলেই ভারতীয় পাইলটকে বন্দী করেছে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, সম্প্রতি ভারতের বিরুদ্ধে চলমান সংঘর্ষে পাকিস্তান কোনো ভারতীয় পাইলটকে বন্দী করেনি।

ভারতের উপর পাকিস্তানের প্রতিশোধমূলক হামলার পর থেকে সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও এবং গুজব ছড়িয়েছে যে, শিবাঙ্গী সিং নামের একজন ভারতীয় মহিলা পাইলটকে তার বিমান ভূপাতিত হওয়ার পর পাকিস্তানে আটক করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গণমাধ্যমকে ব্রিফিং করার সময় পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, পাকিস্তান কোনো ভারতীয় পাইলটকে আটক করেছে কিনা এবং সেই পাইলটকে ফেরত দেওয়া হবে কিনা।

তিনি স্পষ্টভাবে নিশ্চিত করে বলেন, “আমি আপনাদের খুব স্পষ্টভাবে জানাতে পারি যে আমাদের কাছে কোনো পাইলট আটক নেই। এগুলো সবই সামাজিক মাধ্যমের আলোচনা। একাধিক উৎস থেকে তৈরি হওয়া ভুয়া খবর এবং অপপ্রচারের অংশ এটি।”

ভারতীয় সরকারও সামাজিক মাধ্যমের এই দাবিকে ভুয়া বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে “মিথ্যা তথ্যে কান না দেওয়ার” আহ্বান জানিয়েছে।

বিটি/ আরকে

 

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT