1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হাদি হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ চীন থেকে রাসায়নিক উপাদানে ঠাসা ইরানি জাহাজগুলো দেশে ফিরছে: ওয়াশিংটন পোস্ট গুম ও নিহতদের পরিবারের পাশে থাকতে রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস বিএনপি মহাসচিবের নতুন নিয়মে বিক্রি হচ্ছে জ্বালানি তেল যুদ্ধের আর্থিক চাপ: যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ ফেরত নিচ্ছে উপসাগরীয় দেশগুলো তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

পোশাক খাতের সর্বোচ্চ রপ্তানি যুক্তরাষ্ট্রে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

২০২৪ সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক, যার মূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার এবং এটি দেশের মোট পোশাক রপ্তানির ১৮ দশমিক ৭২ শতাংশ। গতকাল শুক্রবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দেখা যায়, মোট পোশাক রপ্তানির ৫০ দশমিক ৩৪ শতাংশ ইইউতে, যার আর্থিক মূল্য ১৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। গত বছর তৈরি পোশাক রপ্তানিতে মোট ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আয় হয়েছে।

যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা মোট পোশাক রপ্তানির ১১ দশমিক ২৫ শতাংশ। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, স্পেনে ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করা হয়েছে। এছাড়া কানাডায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির ৩ দশমিক ২৩ শতাংশ।
জাপান ও অস্ট্রেলিয়ার মতো অনিয়মিত বাজারেও বাংলাদেশ পোশাক রপ্তানিতে অগ্রগতি হয়েছে। বাংলাদেশের জন্য উদীয়মান বাজারগুলোতে গত বছর মোট ৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা মোট পোশাক রপ্তানির ১৬ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে, জাপানে ১ দশমিক ১২ বিলিয়ন, অস্ট্রেলিয়ায় ৮৩১ মিলিয়ন, ভারতে ৬০৬ মিলিয়ন, তুরস্কে ৪২৬ মিলিয়ন ও রাশিয়ায় ৩৪৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT