1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

‘প্রকৃত তথ্য প্রকাশের ফলে মুদ্রাস্ফীতি বেশি দেখাচ্ছে’

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

অতীতের আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতির বিভিন্ন তথ্য বিকৃত করা হতো এবং যার ফলে প্রকৃত মুদ্রাস্ফীতি কম দেখানো হতো। তবে এই বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সঠিক ও প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে, তার ফলস্বরূপ বর্তমানে মুদ্রাস্ফীতি ১৩ শতাংশে পৌঁছেছে, বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) আয়োজিত এক কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, এখন যখন সঠিক তথ্য দেখানো হচ্ছে, তখন সমালোচনা আসছে যে আমরা মুদ্রাস্ফীতি কমাতে পারছি না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, কোনো তথ্য বিকৃতি করা হবে না, যা আছে, সেটাই প্রকাশ করা হবে।

এলডিসি গ্রাজুয়েশন নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান শফিকুল আলম।

তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের লাভ বা লোকসান কী হবে, সেটা বিশ্লেষণ করা হচ্ছে। আমরা যে সিদ্ধান্তে পৌঁছাবো, তা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে। তবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাছে গ্রাজুয়েশন পেছানোর অনুরোধ করা হবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা তথ্য সংগ্রহ করছি।

র‍্যাপিড-এর চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক বলেন, গত বছরের এই সময়ে মুদ্রাস্ফীতি অনেক কম দেখানো হয়েছিল, আর যদি গত বছরের সাথে তুলনা করা হয়, তবে এবার মুদ্রাস্ফীতি বেশি দেখা যাচ্ছে।

বর্তমান মাক্রো অর্থনৈতিক পরিস্থিতি এবং এলডিসি গ্রাজুয়েশনের প্রস্তুতি’ শীর্ষক ওই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন র‍্যাপিড-এর নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ এবং গবেষণা পরিচালক ড. মো. দিন ইসলাম।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT