1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ১১ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

খোদা বকশ চৌধুরী বাংলাদেশ পুলিশের একজন সাবেক মহাপরিদর্শক (আইজিপি)। আন্তর্জাতিক শান্তি মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৬ সালের মে মাসে তিনি পূর্ব স্লাভোনিয়ায় জাতিসংঘের ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশনে যোগ দেন। সেখানে তিনি প্রথমে ডেপুটি সেক্টর চিফ এবং পরবর্তীতে মিশনের দুটি সেক্টরের একটিতে সেক্টর চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ বাহিনীতে তার পদোন্নতি ছিল বেশ আলোচিত। পুলিশ সুপার (এসপি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০০১ সালে তিনি আইজিপি পদে পদোন্নতি পান। মাত্র পাঁচ বছরের ব্যবধানে এবং অনেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে তিনি বাহিনীর এই শীর্ষ পদে আসীন হয়েছিলেন।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT