1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন গ্রেড ১১-এ উন্নীত করার প্রস্তাব

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড দুই ধাপ বাড়িয়ে ১১-এ করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৮৩২ কোটি টাকা।

শিক্ষকরা দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের বেতন ১০-তম গ্রেডে উন্নীত করার দাবি জানিয়ে আন্দোলন করছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি ও বিদ্যালয়গুলোতে কর্মবিরতি চলছেই। গত শনিবার শাহবাগে পদযাত্রার সময় পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করেছে। এতে শতাধিক শিক্ষক আহত হয়েছেন।

শিক্ষকরা শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবি জানাচ্ছেন।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯, শিক্ষার্থী এক কোটি ৬ লাখের বেশি, আর শিক্ষক প্রায় ৩ লাখ ৫২ হাজার। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি হলেও ১৭ হাজার ৮টি শূন্য রয়েছে।

মন্ত্রণালয় প্রস্তাবে উল্লেখ করেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাজের পরিমাণ ও গুণগত মান আগের তুলনায় অনেক বেড়েছে। এছাড়া প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০-এ উন্নীত করার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তাই যৌক্তিকতা অনুযায়ী সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১-তম গ্রেডে উন্নীত করার প্রয়োজনীয়তা আছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT