1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ফনিক্স ইন্স্যুরেন্সের নতুন সচিব নিয়োগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন এই সচিব নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আকরাম উল্লাহ। ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা চার কোটি তিন লাখ ৪১ হাজার ৫৭২টি। এর মধ্যে গত ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮ দশমিক ১৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ৯৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT