1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, নিয়ন্ত্রণে প্রস্তুত আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫

ফেনীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এরই মধ্যে ১৫৩টি আশ্রয়কেন্দ্র ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এছাড়া নগদ টাকা ও শুকনো খাবার বিতরণের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এসব পদক্ষেপ নেয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলায় ১৫৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের জন্য ১৭ লাখ ৫০ হাজার টাকা, ৪০০ প্যাকেট শুকনো খাবার ও ১২০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া ফুলগাজীতে ৯৯টি, পরশুরামে ৩২টি ও সদরে ২২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেনকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট একটি মনিটরিং টিম ও একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটারসহ ইলেকট্রনিকস সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে ২ হাজার ৫৪৭ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে প্রশাসন। এরই মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৪৮টি পরিবারের ১৩৩ জন আশ্রয় গ্রহণ করেছেন। তাদের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমান মঙ্গলবার রাতেই ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

এদিকে ভারি বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১০টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। মুহুরী নদী পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১৩ দশমিক ৩৪ মিটার ও সিলোনীয়া নদী সুবার বাজার পয়েন্টে ১০ দশমিক ৭৮ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীপারের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ৪৮ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।৷

বৃহস্পতিবার নাগাদ অতি ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। ১২ জুলাই নাগাদ অতিবৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (মোবাইল নম্বর ০১৮৯৮৪৪৪৫০০, ০১৩৩৬৫৮৬৬৯৩) খোলা হয়েছে। যেকোনো প্রয়োজনে ওই নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT