1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা চালু করেছে। শুক্রবার (৮ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে স্বয়ংক্রিয়ভাবে এমইভি ইস্যু করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগ অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি, বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনে নতুন ভিসা আবেদনের চাপ কমবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জন্য এমইভি সুবিধা চালুর দাবি জানানো হচ্ছিল। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।

গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর ১০ জুলাই এ বিষয়ে পরিপত্র জারি করা হয়।

বর্তমানে মালয়েশিয়া ১৫ দেশ থেকে শ্রমিক নেয়, তবে এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হতো, যা তাদের জন্য নানা ভোগান্তির কারণ ছিল। এমইভি চালুর ফলে এখন বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন এবং ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT