1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বাংলাদেশে আসতে পারে রুশ বড় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

পোশাক ও জুতা প্রস্তুতকারী রাশিয়ান প্রতিষ্ঠান গ্লোরিয়া জিন্স রাশিয়ায় তার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যে সালস্ক এলাকায় অবস্থিত একটি সেলাই কারখানা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের অন্য কারখানায় সংশ্লিষ্ট পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাশিয়াজুড়ে বর্তমানে গ্লোরিয়া জিন্সের ১৮টি কারখানা রয়েছে। কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটি এ বিষয়ে ইউক্রেইনস্কা প্রাভদার কাছে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনের জন্য ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের কথা ভাবছে। এসব দেশে তুলার সরবরাহ স্থিতিশীল এবং উন্নত শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যার ফলে কাঁচামালের কোনো অসুবিধা হবে না এবং একদিক থেকে এতে অর্থও সাশ্রয় হবে।

এতদিন রাশিয়ার পোশাক ব্র্যান্ডগুলোর জন্য প্রাথমিক গন্তব্য ছিল চীন। ফ্যাশনশিল্পের সঙ্গে জড়িত এক প্রতিনিধি এ বিষয়ে জানান, বর্তমানে শ্রমিক মজুরি বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের তুলনায় অনেক বেশি হওয়ায় ব্র্যান্ডগুলোর কাছে চীনের কদর কমছে।

রাশিয়ায় পোশাক খাতে দক্ষ কর্মীর সংকট দিন দিন বাড়ছে। সংকট দেখা দিয়েছে ভালো মানের স্থানীয় উপকরণেরও। যে কারণে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT