1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট বন্ধ হচ্ছে

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। রোববার (১৮ মে) রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট চলবে না।

যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের তারিখে ঢাকা থেকে নারিতায় যাওয়ার জন্য বিমানের টিকিট কিনেছেন, তাদের কোনও বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। টিকিটধারীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT