1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

বাংলাদেশ ব্যাংকে ৩ বছর মেয়াদি ট্রেজারি বন্ড নিলাম মঙ্গলবার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড পুনঃবিক্রয়ের (রি-ইস্যু) জন্য নিলামের আয়োজন করতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ২০২৫ সালের ৯ জুলাই ইস্যু হওয়া ১২.৯২ শতাংশ কুপন হারে (বিসিআর + ০.৯৯%) ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড (আইএসআইএন নম্বর বিডি ০৯২৮০১১০৩২) রি-ইস্যু করা হবে। এই বন্ডের অভিহিত মূল্য ৫০০ কোটি টাকা এবং এর মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ৯ জুলাই।

এ রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

নিলামে শুধু বাংলাদেশ ব্যাংকে তালিকাভুক্ত সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে মনোনীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড জমা দিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব বিনিয়োগ বা তাদের গ্রাহকদের (ব্যক্তি বা প্রতিষ্ঠান) পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।

নিলামে অংশ নিতে হলে অভিহিত মূল্যে অর্থাৎ প্রতি ১০০ টাকা বন্ডের জন্য ইচ্ছাকৃত মূল্য এবং কেনার পরিমাণ উল্লেখ করে বিড দাখিল করতে হবে।

এ নিলাম সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালিত হবে এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এফএমআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিড জমা দিতে হবে।

তবে কোনো বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি সাপেক্ষে ম্যানুয়াল পদ্ধতিতে সিলড কভারে বিড জমা দেওয়ার সুযোগও রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলার ও অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT