থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক করা হয়েছে। পরে তাঁকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার (১৮ মে) তাঁকে বিমানবন্দর থেকে আটক করে তাঁকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে ঢালিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
বিটি/ আরকে
Tags: অভিনেত্রী নুসরাত ফারিয়া