1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বিশ্ব বাজারে বেড়েছেই চলছে জ্বালানি তেলের দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

রাশিয়ার ওপর সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় টানা চার সপ্তাহের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট। চলতি সপ্তাহজুড়ে এর দাম বেড়েছে আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ। তবে সাপ্তাহিক লেনদেনের শেষদিন তা কিছুটা হ্রাস পেয়েছে। গত শুক্রবার ব্রেন্টের দাম ৫০ সেন্ট বা দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে ৮০ ডলার ৭৯ সেন্টে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম চলতি সপ্তাহে বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। তবে গতকাল তা ৮০ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ৮৮ সেন্টে নেমেছে।

প্রাইস ফিউচারস গ্রুপের সিনিয়র বিশ্লেষক ফিল ফ্লিন বলেছেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ইউরোপ, ভারত ও চীনে সরবরাহ সংকট তৈরি করেছে।’

এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগামী বছর দৈনিক গড়ে ১৪ লাখ ৩০ হাজার ব্যারেল বাড়তে পারে। ২০২৬ সালের জন্য সর্বপ্রথম প্রকাশিত মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।

সংস্থাটি জানায়, পরবর্তী দুই দশক ধরে জ্বালানি তেলের ব্যবহার বাড়তে পারে। ২০২৬ সালে চাহিদা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হতে পারে পরিবহন খাত। বিশেষ করে আকাশপথে পণ্যটির চাহিদা ঊর্ধ্বমুখিতা বজায় থাকতে পারে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT