1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মালয়েশিয়া থেকে সহজে, দ্রুততম সময়ে, নিরাপদে ও বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

অ্যাপটির মাধ্যমে অগ্রণী ব্যাংকসহ বাংলাদেশের যে কোনো ব্যাংকে, বিকাশে ও নগদে রেমিট্যান্স প্রেরণ করা যাবে। গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউজ এসডিএন বিএইচডি’র উদ্যোগে ‘অগ্রণী রেমিট অ্যাপ’ উদ্বোধন করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তাগীর, কনস্যুলার (লেবার) সৈয়দ শরিফুর ইসলাম, মিনিস্টার (পলিটিকাল) মোসাম্মত শাহানারা মনিকা, অগ্রণী রেমিট্যান্স হাউজ মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদ, ডটলাইনস’র নির্বাহী পরিচালক তারেক উদ্দিনসহ উভয় দেশের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

আগামী জুনের প্রথম সপ্তাহে গ্রাহকদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT