1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি এপ্রিলে হবে এসএসসি পরীক্ষা, জুনে এইচএসসি আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন, বরাদ্দ ১৩% কমলো এলপিজি আমদানিতে ২৭০ দিনের ঋণ সুবিধা পাবেন ব্যবসায়ীরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় ঝুঁকিপূর্ণ লেভেল ৩-এ নেমেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশ দাম অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি ৫ গুণ বাড়িয়েছে বিটিসিএল অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নয় নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজন অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী: বাণিজ্য উপদেষ্টা

ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয়।

আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবো না আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবো, এটাই বড় চ্যালেঞ্জ।”

তিনি বলেন, “ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল। তবে ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। ব্যবসায়ী ও কমিউনিটির সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতিও কমানো সম্ভব নয়।”

অনুষ্ঠানে অর্থসচিব মো. খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হাই সরকার, ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT