1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ব্র্যাক ব্যাংকের ১০০ কর্মীকে ব্যাংকাসুরেন্স সনদ দিল ইনসিওরেন্স একাডেমি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ব্র্যাক ব্যাংকের ১০০ কর্মীকে ব্যাংকাসুরেন্স সনদ দিয়েছে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (বিআইএ)। সম্প্রতি ঢাকার মহাখালীর একাডেমি ভবনে সনদ প্রদান অনুষ্ঠানটি হয়। ব্যাংকাসুরেন্সের ওপর প্রশিক্ষণ শেষে কর্মীদের এই সনদ দেয়া হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী এবং প্রগতি ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড প্রিন্সিপাল শাহরিয়ার ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএর চিফ ফ্যাকাল্টি মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন।

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি ও বিভিন্ন ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানের যৌথ সহায়তায় এই ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণ কর্মসূচিটির লক্ষ্য হলো, বাংলাদেশের বাজারে বিমা পণ্য আরো বৈচিত্র্যময় করে তোলা ও গ্রাহকদের জন্য বিমা সেবা আরো সহজলভ্য করা।

প্রশিক্ষণ নেয়া কর্মীরা বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে গ্রাহকদের আরো উন্নত বিমা সেবা দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এ নিয়ে ব্র্যাক ব্যাংকের প্রায় ৭০০ কর্মী ব্যাংকাসুরেন্স সনদ পেলেন। এর ফলে ব্যাংকটি আরো বড় পরিসরে গ্রাহকদের উন্নত ও সুবিধাজনক বিমা সেবা দিতে পারবে।

ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, কর্মীদের বিভিন্ন পেশাদার দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে গ্রাহকেরা ব্যাংকের কাছ থেকে সর্বোচ্চ ব্যাংকিং সেবা পাবেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT