1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ভিসা আবেদনে জাল নথি ব্যবহারে যুক্তরাষ্ট্রের সতর্কতা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক করে বলেছে, ভিসা আবেদনে মিথ্যা তথ্য বা জাল নথি জমা দিলে যুক্তরাষ্ট্রে স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

আজ বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক বার্তায় জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের ভিসা যাচাই প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সব ধরনের নিরাপত্তা উদ্বেগ সম্পূর্ণভাবে সমাধান না হওয়া পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হবে না।

ওই ফেসবুক পোস্টে আরো বলা হয়, যারা জাল নথিপত্র ব্যবহার করে ভিসা পাওয়ার চেষ্টা করেন, তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। যুক্তরাষ্ট্র ও আবেদন জমা দেওয়া দেশের বিধান অনুসারে তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

দূতাবাসটি জালিয়াতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স অবস্থান পুনর্ব্যক্ত করে মার্কিন ভিসার জন্য আবেদনের সময় সঠিক ও যাচাইযোগ্য তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT