মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনার পর বাংলাদেশি মেডিকেল টিমকে সহায়তা প্রদানের জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় পৌঁছেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন দুর্ঘটনার পর বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহায়তা দিতে ডা. চোং সি জ্যাকের আগমন চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।
এছাড়া, বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন, যাদের মধ্যে রয়েছেন সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান।
এদিকে, ইসলামিক ফাউন্ডেশন সোমবার (২১ জুলাই) দেশের সকল মসজিদের কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে এই দুর্ঘটনার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য বিশেষভাবে আহ্বান জানায়।
এই তথ্যগুলি জানা গেছে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিবরণী থেকে।
বিটি/ আরকে
Tags: মাইলস্টোন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল